জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত।
সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আজ রবিবার (০৭ নভেম্বর) সিরাজগঞ্জ পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম।
পুলিশ সুপার প্যারেড পরিদর্শণ শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), সিরাজগঞ্জ।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল থানার অফিসার ইনচার্জ, আরআই, পুলিশ লাইনস্, ও জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ
কোন মন্তব্য নেই