সিরাজগঞ্জে জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
আজ (রবিবার) সকাল ১১.০০ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলসেড পুলিশ লাইনস্, সিরাজগঞ্জে জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম।
এ সময় শাহজাদপুর সার্কেল অফিসে কর্মরত এসআই (নিরস্ত্র)/নওজেশ আলী-এর অকাল মৃত্যুতে জেলা পুলিশের পক্ষ থেকে শোক ও গভীর সমবেদনা এবং ০১ (এক) মিনিট নিরবতা পালন করা হয়।
কল্যান সভা চলাকালীন সময়ে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী পুলিশ অফিসার ও ফোর্সদের নগদ অর্থ পুরস্কৃত করা হয়। এ সময় পুলিশ সুপার মহোদয় মাসিক কল্যাণ সভায় ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্য সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান এবং শৃঙ্খলা বজায় রেখে দেশ প্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগনের সেবায় নিবেদিত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করেন।
কল্যাণ সভা শেষে পুলিশ লাইনসে্র সৌন্দর্যবর্ধনের নিমিত্তে "জারুল" ফুলের চারা রোপণ করা হয়। এরপর বেলা ১.৩০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার, প্রত্যাশিত আইনগত সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে গুরত্বারোপ করেন। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করাসহ সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
এ সময় উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ
কোন মন্তব্য নেই