Header Ads

ad728
  • Breaking News

    র‌্যাবের অভিযানে হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২


    ০৫ নভেম্বর শুক্রবার রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ কোম্পানী (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানে  হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ২নং আহম্মদাবাদ ইউনিয়নের গুচ্ছাপাড়া  এলাকা থেকে ২০ (বিশ) কেজি গাঁজাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী আটক করা হয়, 

    আটককৃতরা চুনারুঘাট উপজেলার কচুয়া গ্রামের  মোঃ সাদেক মিয়া (৩২), পিতা-মানিক মিয়া, সাং-আজিমাবাদ ও  মোঃ শিপন মিয়া (২৮), পিতা-মোঃ সৈয়দ আলী কে গ্রেফতার করা হয়। 

    পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামী’কে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৪১ ধারা মূলে মামলা দায়ের পূর্বক হস্তান্তর করে।


    অপু আহমেদ রওশন, হবিগঞ্জ প্রতিনিধি।। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728