Header Ads

ad728
  • Breaking News

    পোরশায় জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা


    "বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় সমবায় দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় পোরশার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার(ভূমি) জাকির হোসেন। 

    বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম। উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল হাই এর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুল খালেক, মৎস্য জীবি সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস জীবি সমবায় সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন


    পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728