Header Ads

ad728
  • Breaking News

    রাণীশংকৈল সড়ক দুর্ঘটনায় একজন নিহত


    ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল উপজেলায় রাণীশংকৈল- পীরগঞ্জ পাকা সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মুকুল রানা ( ৩৭ ) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে ।

    শনিবার ৬ নভেম্বর সন্ধ্যায় পুরাতন সেন্টারের রফিক ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে । নিহত শিক্ষক উপজেলার গোগর সরকার পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের ছেলে এবং কোচল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক । তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে । 

    স্থানীয় সূত্রে জানা গেছে , সন্ধ্যা ৬ টার দিকে গোগর থেকে মোটরসাইকেল যোগে রাণীশংকৈল আসার পথে মুকুল রানা পুরাতন সেন্টারের কাছে কোনো যানবাহনের কবলে পড়ে দূর্ঘটনার শিকার হয়ে রাস্তার পাশে পড়ে থাকেন । পরে এ অবস্থায় পথচারীরা তাকে দেখতে পেয়ে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। কোন যানবাহনের সাথে দুর্ঘটনাটি ঘটেছে তা কেউ বলতে পারছেনা। 

    এ ব্যাপারে থানার ওসি ( তদন্ত ) আব্দুল লতিফ শেখ বলেন , বিষয়টি জানতে পেরেছি । মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি । তারা লাশ বাড়িতে নিয়ে গেছেন । শিক্ষক মুকুলের এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।



    মোঃ লাতিফুর রহমান লিমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728