Header Ads

ad728
  • Breaking News

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ দুপক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০।


    হবিগঞ্জের আজমিরীগঞ্জে টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। 

    রোববার সন্ধ্যায় উপজেলার নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রনোয়ার হোসেন (২৫) ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়। 

    এর মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


    পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের এক শিশু রোববার বিকেলে স্থানীয় একটি টিউবওয়েলে পানি আনতে যায়। 

    এ সময় আরেক শিশু তাকে বাধা দেয়। এ নিয়ে তাদের মাঝে ঝগড়া হয়। এর জের ধরে নূরুল ইসলাম এবং চুনু মিয়ার গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। 

    সংঘর্ষে প্রতিপক্ষের সূচালো অস্ত্রের আঘাতে রনোয়ার হোসেন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।


    অপু আহমেদ রওশন, হবিগঞ্জ প্রতিনিধি।। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728