পীরগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারী ভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার বিকেলে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদাম কার্যালয়ে আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়।
এসময় সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ, পীরগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা আসাদুজ্জামান , উপজেলার মিল মালিক সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আসাদুজ্জামান জানান, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭ টাকা দরে ১ হাজার ৪শত ৪৮ মেট্রিকটন আমন ধান, মিলারদের কাছে ২ হাজার ১ শত ৬৪ মেট্রিকটন চাল ৪০ টাকা দরে ক্রয় করা হবে। আগামী ২৮ শে ফ্রেবুয়ারী পর্যন্ত ধান ও চাল ক্রয় করা হবে।
মোঃ লাতিফুর রহমান লিমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
কোন মন্তব্য নেই