Header Ads

ad728
  • Breaking News

    পীরগঞ্জ থানার ওসির মোবাইল নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে চাঁদা দাবি


    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেনের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে ইউপি নির্বাচনের প্রার্থীদের কাছে টাকা চাওয়া হচ্ছে। আগামী ২৮ নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া পীরগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন প্রার্থীকে ফোন দিয়ে টাকা দাবি করে একটি চক্র। এ বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন।

     পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কে বা কারা থানার ওসি’র সরকারী মোবাইল নম্বরটি ক্লোন করে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন প্রার্থীর কাছে অর্থ দাবি করছে। 

    । এমন ঘটনার কয়েকটি অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে সকলকে সর্তক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

    এ ছাড়া প্রত্যেককে সতর্ক করতে  ‘ওসি পীরগঞ্জ থানা ঠাকুরগাঁও’ নামের একটি ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক স্ট্যাটাস দেওয়া হয়েছে। ওসি আরো জানান, বিষয়টির সাথে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে । চক্রটি থেকে সতর্ক থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।


    মোঃ লাতিফুর রহমান লিমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728