Header Ads

ad728
  • Breaking News

    পোরশায় ধান ক্ষেত থেকে আল আমিন নামে এক যুবকের লাশ উদ্ধার


    নওগাঁর পোরশায় ধান ক্ষেত থেকে আল আমিন (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। 

    শনিবার সন্ধার আগে উপজেলার শরিয়ালা পূর্বপাড়া ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। 

    আল আমিন পত্নীতলা উপজেলার শীবপুর বাজার এলাকার আবু তাহেরের ছেলে। এর সাথে জড়িত থাকায় পোরশা উপজেলার শরিয়ালা পূর্বপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের বাড়ি থেকে তার মেয়ে শাখিলা(২০) ও তার জামাতা মান্দা উপজেলার এনায়েতপুর গ্রামের আহসান হাবিবের ছেলে আরস মাওলা (২৮) কে থানা পুলিশ আটক করেছেন। 


    থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন ঘটনা নিশ্চিত করে জানান, ১৫ নভেম্বর আল আমিন নিখোজ হয়। তাকে খুজে না পেয়ে ১৯ নভেম্বর আল আমিন এর মা সঙ্গীয় কিছু লোকজন সহ থানায় এসে মৌখিক অভিযোগ করলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাখিলা ও তার স্বামীকে আটক করা হয়। 

    পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শাখিলা আল আমিনকে হত্যা করার কথা স্বীকার করেন এবং লাশটি ফেলে রাখার স্থান দেখিয়ে দেন। তার দেখিয়ে দেওয়ার ভিত্তিতে শনিবার সন্ধার আগে থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। তবে দু’জনের মধ্যে পরোকিয়া সম্পর্ক ছিল বলে ধারনা করা হচ্ছে। 


    এ ব্যাপারে পোরশা থানায় একটি হত্যা মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। অপরদিকে আটক দু’জনকে রোববার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


    পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728