Header Ads

ad728
  • Breaking News

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের আপত্তিকর ভিডিও ভাইরাল


    চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদেরের সঙ্গে এক তরুণীর আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হয়েছে।

    জানা গেছে, বুধবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে আপত্তিকর ভিডিওটি এলাকায় ছড়িয়ে পড়ে।

    দিনে দুপুরে নিজ কার্যালয়ে চেয়ারম্যানের এমন অনৈতিক কার্যকলাপের বিষয়টি ব্যাপক চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ওই ঘটনার ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।

    ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিপাকে পড়েছে ওই তরুণীর পরিবার। তাদের অভিযোগ, উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে শিক্ষাবিষয়ক আর্থিক অনুদানের জন্য গিয়েছিলেন ওই তরুণী। উপজেলা চেয়ারম্যান কাদের তাকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে শ্লীলতাহানী করেছেন।

    সাধারণ মানুষ তো বটেই, দলের নেতাকর্মীরাও আবদুল কাদেরের এমন কর্মকাণ্ডে বিস্মিত, ক্ষুব্ধ। এই জনপ্রতিনিধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। 

    বিষয়টি নিয়ে আব্দুল কাদেরের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


    নিউজ ডেস্কঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728