Header Ads

ad728
  • Breaking News

    ঠাকুরগাঁওয়ে মোবাইল ফোন কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা


    ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে মোবাইল ফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শাকিল আহম্মেদ (১৬) নামে এক কিশোর। গত বৃহস্পতিবা রাতে সদর উপজেলার ছোট বালিয়ার বগুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 


    খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শাকিল ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং স্থানীয় জাঠিভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।


    পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরেই শাকিল তার বাবার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না ধরে। কিন্তু অভাবের সংসার হওয়ায় ছেলেকে মোবাইল কিনে দিতে পারেননি বাবা চান মিয়া। এ কারণে অভিমান করে রাতে নিজ শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।


    সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তানভিরুল ইসলাম বলেন, স্বজনদের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে


    মোঃ লাতিফুর রহমান লিমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728