Header Ads

ad728
  • Breaking News

    পোরশায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু


    নওগাঁর পোরশায় শুভ (২২) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সে উপজেলার মশিদপুর ইউনিয়নের সিসা নসিঙ্গাহার গ্রামের এনামুেলর ছেলে। 

    পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পরে সিসা রশিদা ফিলিং স্টেশন থেকে শুভ তার মালিকানাধীন মোটরসাইকেলে তেল নিয়ে সিসা বাজারে ফিরছিলেন। 

    এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি কাঁকড়া ট্রাক্টর এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জনগণ কাঁকড়া ট্রাক্টরটি কে আটক করেছেন এবং চালক পালিয়ে গেছে। 

    পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খান বিষয়টি নিশ্চিত করেছেন।


    পোরশা (নওগাঁ)প্রতিনিধি: 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728