রাবেতাতুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা
গত ২৭শে নভেম্বর শনিবার, হবিগঞ্জ শহরের তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায়, রাবেতাতুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে প্রথম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা২০২১ইং অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগীতায়, জেলা অডিশন হবিগঞ্জ ও মৌলভীবাজার এর বাছাই পর্বে মৌলভীবাজারসহ হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫০ প্রতিযোগী অংশগ্রহণ করেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মাওঃ জসিম উদ্দিন খান চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন৷ হাফেজ ক্বারী মাহমুদুল হাসান মারজান। এছাড়াও উপস্থিত ছিলেন তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এম এ সাঈদসহ প্রমুখ।
এসময়ে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা।
অপু আহমেদ রওশন হবিগঞ্জ।
কোন মন্তব্য নেই