Header Ads

ad728
  • Breaking News

    সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানীমুলক মামলার প্রতিবাদে রাণীশংকৈলে মানববন্ধন


    সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানী ও মিথ্যা মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    রানীশংকৈল প্রেসক্লাব আয়োজিত উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সংবাদ সম্মেলনের খবর প্রকাশের জেরে দুই সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা হয়রানীমূলক।

    অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় এই মামনববন্ধনে। অন্যথায় সারা দেশে বৃহত্তর কর্মসুচির হুশিয়ারী দেন সাংবাদিক নেতারা। 

    স্থানীয় একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে গত ১৭ নভেম্বর ঠাকুরগাঁও আমলী আদালতে আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিন বাবুল ও দৈনিক লোকায়নের সম্পাদকের বিরুদ্ধে একটি মানহানী মামলা দায়ের করে খয়রাত আলী নামে এক ব্যক্তি।


    মোঃ লাতিফুর রহমান লিমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728