র্যাব-৯ এর অভিযানে ১০কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প), মৌলাভীবাজার এর একটি আভিযানে, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ শে ডিসেম্বর গভিররাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার লক্ষীপুর বাজার থেকে । ১০ (দশ) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক কৃত মাদক ব্যবসায়ী সুজন মিয়া (২১), পিতা- হিরা মিয়া, গ্রাম- রাজার বাজার গুচ্ছগ্রাম, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ’কে গ্রেফতার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে যোগসাজস পূর্বক নিজের হেফাজতে রাখার অপরাধের কথা স্বীকার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১৯(খ) ধারা মূলে মামলা দায়ের পূর্বক হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
অপু আহমেদ রওশন হবিগঞ্জ প্রতিনিধি।।
কোন মন্তব্য নেই