Header Ads

ad728
  • Breaking News

    পীরগঞ্জে নির্বাচনী সহিংসতায় ৬১০ জনের বিরুদ্ধে আরো এক মামলা


    তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় থানায় ৬১০ জনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। 

    মঙ্গলবার রাতে উপজেলার বৈরচুনা ইউনিয়নের ইন্দ্রোইল (শিববাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাবুলুর রশিদ বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত নামা আসামী করা হয়েছে ৬০০ জনকে। 

    বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী। থানা পুলিশ ও এলাকাবাসি জানায়, পীরগঞ্জ উপজেলার ১১নং বৈবচুনা ইউনিয়নের ইন্দ্রোইল (শিববাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গননা শেষে গত ২৮ নভেম্বর রাত ৯ টার দিকে এক মেম্বার প্রার্থীর সমর্থকরা প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের র্কমর্কতাদের প্রায় দেড়ঘন্টা কেন্দ্রে অবরুদ্ধ করে রাখে। সড়ক কেটে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিক্ষুব্ধ জনতা। পরে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয়। 

    এ সময় আহত হয় কেন্দ্রে দ্বায়িত্বরত এক কর্মকর্তা সহ বেশ কয়েকজন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে আহতদের পীরগঞ্জ হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়। 

    এ ঘটনায় ঐ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাদি হয়ে ৬১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। 

    এদিকে একই দিনে উপজেলার ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল ঘোষনাকে কেন্দ্র করে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সাথে আইনশৃংখলা বাহিনীর সংঘর্ষ হয়। এতে বিজিবি’র গুলিতে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়। 

    এ ঘটনায় ঐ এলাকার অজ্ঞাত নামা ৭০০ জনের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে সোমবার রাতে থানায় মামলা করে। মামলার ভয়ে ঘিডোব এবং ইন্দ্রোইল শিববাড়ি সহ এর আশ পাশের বেশ কয়েকটি গ্রামের পুরুষরা বাড়ি ঘড় ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।

    পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সহিসংতার ঘটনায় এখন পর্যন্ত দুটি মামলা হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি। এ নিয়ে গ্রামবাসিদের আতংকিত হওয়ার কিছুই নেই।


    মোঃ লাতিফুর রহমান লিমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728