হবিগঞ্জের চুনারুঘাট থেকে ০৭কেজি গাঁজা’সহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প), মৌলাভীবাজার এর একটি আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত০৪ ডিসেম্বর শনিবার গভিররাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ০২ নং আহমদাবাদ ইউপির রানীরকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর সামন থেকে ০৭ কেজি গাঁজা, ০২টি মোবাইল ও ০৩টি সীমকার্ড, নগদ ২৫০০/- টাকাসহ ১। মোঃ বিল্লাল মিয়া(৫০), পিতা-মৃত সাফির উদ্দিন, গ্রাম-রানীরকোট, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ, ২। মোঃ হাবিব মিয়া(৩০), পিতা- মৃত শামছু মিয়া, সাং-ময়নাবাদ, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জদ্বয়কে গ্রেফতার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে যোগসাজস পূর্বক নিজেদের হেফাজতে রাখার অপরাধের কথা স্বীকার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর টেবিল ১৯ (খ)/৪১ ধারা মূলে মামলা দায়ের পূর্বক হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
অপু আহমেদ রওশন, হবিগঞ্জ প্রতিনিধি।।
কোন মন্তব্য নেই