ভবানীপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক শহীদ দিবসে পুষ্পস্তবক অর্পন।
মোঃ নজরুল ইসলামঃ বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারী ( সোমবার) ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রশিদ মুকুল, যুগ্ন আহবায়ক মির্জা বারী , সাবেক সাধারন সম্পাদক ইয়াকুব আলী রাঙ্গা, আব্দুল খালেক, খলিলুর রহমান, বাদশা মিয়া, নজরুল ইসলাম জাকি, মাসুদ রানা, মোকলেছুর রহমান, আমিনুল ইসলাম, হানিফ উদ্দিন শেখ, আমির হোসেন, শামীম হোসেন, আব্দুল লতিফ সহ প্রমূখ নেতৃবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক গোলাম মোস্তফা আলমগীর, যুবদল নেতা আবু তাহের, রুবেল মির্জা, মোহাম্মাদ আলী জিন্নাহ, আল আমিন, ভবানীপুর ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক কৌশিক জামান ইমন, সদস্য সচিব মারুফ হোসেন সহ প্রমূখ নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই