Header Ads

ad728
  • Breaking News

    বগুড়ার শেরপুরে চার বছরের শিশু কন্যা ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেপ্তার।

    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরে চার বছরের এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। রোববার দুপুরে উপজেলার বিশালপুর ইউনিয়নের সিংড়াপাড়ায় ধর্ষকের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই শিশুটির নানি বাদি হয়ে রোববার সন্ধ্যায় শেরপুর থানায় মামলা দায়ের করেন।বগুড়া শেরপুর থানার অফিসার ইনচার্জ, শহিদুল ইসলামের নির্দেশে, এসআই সাইফ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মামলায় অভিযুক্ত মোজাহার আলী মোজা (৫৫) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি সিংড়াপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।
    মামলা সূত্রে জানা যায়, চার বছরের শিশু মেয়েটিকে নানির কাছে রেখে ঢাকায় চাকরিতে যান ভিকটিমের বাবা মা। রোববার সকালের দিকে শিশুটিকে নিয়ে তার নানি মাঠে মরিচের ক্ষেতে কাজ করার জন্য যান। দুপুরের দিকে একাই শিশুটি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে একই গ্রামের লম্পট মোজাহার আলী মোজা শিশুটিকে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই লম্পট শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কৌশলে ধর্ষক পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    বগুড়া শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এই ঘটনায় শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। সেইসঙ্গে পুলিশ অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728