Header Ads

ad728
  • Breaking News

    বেলকুচিতে "পুলিশ সুপার কাপ" ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২২ অনুষ্ঠিত

    শনিবার (১৯ ফেব্রুয়ারী) তারিখে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ব্যাডমিন্টন কোর্টে বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে "পুলিশ সুপার কাপ" ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২২"। 

    উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম।  

    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জনাব আব্দুল হাই সরকার, চেয়ারম্যান ঢাকা ব্যাংক এবং বিশিষ্ট শিল্পপতি জনাব আলতাফ হোসেন, চেয়ারম্যান, রহমত গ্রুপ। 

    এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশের সিনিয়র অফিসারবৃন্দ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বেলকুচি উপজেলার সম্মানিত সংবাদিকবৃন্দ। 

    উৎসবমুখর পরিবেশে তুমুল প্রতিযোগিতাপূর্ণ খেলার মাধ্যমে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন "অলফা -২" মহোদয়ের টিম, এবং রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন " অফিসার ইনচার্জ কামারখন্দ ও চৌহালী " টিম। 

    উল্লেখ্য, সার্বিক পরিকল্পনা এবং বাস্তবায়নে ছিলেন  জনাব মোঃ গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ, বেলকুচি থানা।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728