বগুড়ার শেরপুরে দিনের বেলায় বাড়িতে লুট।
বগুড়ার শেরপুরে বাড়ি থেকে দিনের বেলায় ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মোস্তাজ সেখের ছেলে মোঃ আমজাদ হোসেন গত ২দিন যাবত গাড়ি চালানোর কাজে বাড়ির বাহিরে ব্যক্তিগত কাজে বাইরে অবস্থান করছিলেন। তার স্ত্রী নাজিয়া সুলতানা ১৯ ফেব্রুয়ারী সকাল অনুমানিক ১২ ঘটিকায় ঘরের দরজা ও মেন গেটের তালা লাগিয়ে বাচ্চাকে স্কুলে নিয়ে যায়। এই সুযোগ তার বাড়ির দেয়াল টপকে ঘরের তালা ভেঙ্গে নগদ ৪০ (চল্লিশ) হাজার টাকা ও স্যামসাং ব্রান্ডের মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
বাড়িতে ফিরে নাজিয়া সুলতানা মেন গেটের তালা খুলে ভিতরে গিয়ে দেখতে পায় ঘরের তালা, সোকেজ ড্রয়ার ভাঙ্গা ও জিনিসপত্র গুলো মাটিতে পড়ে আছে এলোমেলোভাবে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, আমি এখনও অভিযোগ পায়নি তবে ডিউটিরত অফিসার পেয়ে থাকতে পারে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোন মন্তব্য নেই