Header Ads

ad728
  • Breaking News

    বগুড়ার শেরপুরে ৩ শ’ পিচ ইয়াবা সহ ২ জন আটক

    মোঃ নজরুল ইসলাম জাকি ঃ বগুড়ার শেরপুরে তিনশ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শাহবেন্দগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামস্থ টিএম নুরুর বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

    তারা হলেন-শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামের ছফের উদ্দীনের ছেলে টিএম নুরুল ইসলাম নুরু (৬০) ও শেরুয়া গড়েরবাড়ি গ্রামের গোলাম রব্বানীর ছেলে মোনারুল ইসলাম ওরফে  মোমিন (৩৩)।

    শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, হামছায়াপুর গ্রামের টিএম নুরুর বাড়িতে বিপুল পরিমান মাদকের চালানা এসেছে গোপনে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। একপর্যায়ে বাড়িটি তল্লাশি চালিয়ে তিনশ’ পিচ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের আরেক সহযোগি ইউসুফ আলী পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি।

     এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠনো হয় বলে জানান তিনি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728