Header Ads

ad728
  • Breaking News

    শায়েস্তাগঞ্জ থানার অভিযানে ৫৭কেজি গাঁজাসহ ৩মাদক ব্যবসায়ী আটক

    হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, এর নেতৃত্বে একদল পুলিশ, গত ২২শে ফেব্রয়ারী গভিররাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ পৌরসভার ০৪ নং ওয়ার্ড দাউদনগর সাকিনের বটগাছ তলা এলাকায় চরনুর  রাস্তার উপরে থাকা একটি মিনি পিকআপ গাড়ী তল্লাশী করিয়া ৫৭ কেজি গাঁজা, সর্বমোট মূল্য অনুমান  ৫,৭০,০০০/- (পাঁচ লক্ষ সত্তর হাজার) টাকা উদ্ধার পূর্বক তথ্য প্রযুক্তির ব্যবহার করিয়া অত্র শায়েস্তাগঞ্জ থানা এলাকা সহ মাধবপুর, চুনারুঘাট, বাহুবল ও বানিয়াচং থানা এলাকায় রাতভর একাধিক অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ শফি আহমদ বাদল, আহমদ শফি (৩৫), পিতা-মৃত ইসমাইল মিয়া, সাং-লম্বাবগী, ০৬ নং কাগাপাশা ইউনিয়ন, থানা-বানিয়াচং, ২। মোঃ এবাদুর রহমান (১৯), পিতা-সাজ্জাদুর রহমান, সাং-পূর্ব তোপখানা, ইউ/পি-১ নং উত্তর পূর্ব, থানা-বানিয়াচং, ৩। বাবুল মিয়া (৬০), পিতা-মৃত দরবেশ আলী, সাং-লস্করপুর পুরাতন রেলস্টেশনের পাশে, এ/পি: সাং- কাইতপাড়া (গুচ্ছগ্রাম), ইউ/পি-৬ নং মীরপুর, থানা-বাহুবল, সর্ব জেলা-হবিগঞ্জ দেরকে গ্রেফতার করা হয়। 

    এই সংক্রান্তে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728