Header Ads

ad728
  • Breaking News

    সিরাজগঞ্জে ১১কেজি গাঁজা সহ দুই কারবারি গ্রেপ্তার

    ডেস্ক রিপোর্টঃ গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

    গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় র‍্যাবের একটি অভিযানে ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

    তারা হলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার শ্রী জানু মজুমদারের পুত্র নবমুসলিম মিলন মজুমদার ওরফে রতন (৩০)। অন্যজন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের বাগড়া কাজীবাড়ি এলাকার বজলু কাজীর পুত্র রোমান কাজী (১৯)।

    এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৮০০ টাকা জব্দ করে র‍্যাব।

    গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728