শেরপুরের ১০নং শাহবন্দেগী ইউনিয়নের শ্রমিক দলের কমিটি গঠন।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের বগুড়ার শেরপুর উপজেলার ১০নং শাহ বন্দেগী ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।
সভাপতি বাবলু মির্জা এবং সাধারন সম্পাদক বকুল মিয়াকে নির্বাচিত করা হয়েছে।
গতকাল ১৭ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার শাহবন্দেগী ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।
উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব ও খানপুর ইউনিয়নের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাবেক পৌরসভার চেয়ারম্যান স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মোহাব্বত আলী সরকার সহ নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই