Header Ads

ad728
  • Breaking News

    জলবায়ু অর্থ চুক্তিতে বাধা হতে পারে ভূরাজনীতি, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর

     
    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদৃল মোমেন জলবায়ু কার্যক্রম ও সবুজ পরিবর্তনের জন্য তহবিল ও প্রযুক্তি গতিশীল করতে বৈশ্বিক অংশীদারত্বের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন।

    গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানিতে শুরু হওয়া '৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে' জলবায়ু সংকট মোকাবিলায় এক প্যানেল আলোচনায় এসব কথা বলেন তিনি।


    সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ড. মোমেন ইউক্রেন পরিস্থিতিসহ ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জলবায়ু অর্থায়নের জন্য আন্তর্জাতিক অঙ্গীকার প্রভাবিত হতে পারে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

    এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠিতব্য ৫৮তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728