বগুড়ার শেরপুরে উপজেলা যুবদলের পরিচিতি সভা অনুষ্ঠিত
মোঃ নজরুল ইসলাম জাকি ঃ ১৮ ফেব্রুয়ারী ২০২২ইংবগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শেরপুর উপজেলা ও শহর যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় বক্তরা বলেন বাংলাদেশে আজ গণতন্ত্র নেই।
জবাবদিহীতা ও গণতন্ত্র নেই বলে সকল ক্ষেত্রে হচ্ছে দূর্ণীতি ও ক্ষমতার অপব্যবহার। প্রতিনিয়তই বাড়ছে গুম, খুন, বিচার বহির্ভুত হত্যা, নির্যাতন। বিরোধী দলকে দমনের লক্ষে অন্যায়ভাবে নির্যতান করা হচ্ছে। অধিকার থেকে বঞ্চিত হচ্ছে জনসাধারণ এমনকি বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া কে অন্যায়ভাবে মিথ্যা মামলায় হয়রানী ও মৌলিক চাহিদা স্বাধীন ভাবে চিকিসা সেবা পাবা অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
জিয়া পরিবার কে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে জিয়া পরিবারের প্রতি নানাভাবে দমন করা হচ্ছে। বিএনপি কে নিঃশেষ করতে গিয়ে আজ আওয়ামীলগ জনগন থেকে বিচ্ছিন্ন হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে আওয়ামীলীগ সরকার। বিন্দুমাত্র গণতন্ত্র নেই। দেশের জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান কে দেশে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। আগামী দিনে জনগনকে সঙ্গে নিয়ে দাবী আদায়ে সকল কর্মসূচী সফল করতে ব্যাক্তি রাজনীতি পরিহার করে সকল ভেদাভেদ ভুলে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে যুবদল, কৃষকদল, ছাত্রদল একসঙ্গে রাজপথে আন্দোলনের বিকল্প নেই।
গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে শেরপুর উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুউদ্দৌলা মামুনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী মন্ডল ও শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাটের সঞ্চালনায় পরিচিতি সভার উদ্বোধন ঘোষণা করেন শেরপুর শহর যুবদলের আহ্বায়ক, সাবেক পৌর কাউন্সিলর শাহাবুল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবুর রহমান হারেজ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর শহর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব ইসাহাক আলী সরকার, সিনিয়র যুগ্ন আহবায়ক কাউন্সিলর ফিরোজ আহমেদ জয়েল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য হাসানুল মারুফ শিমুল, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক চাঁন, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান টুলু, জেলা যুবদলের সদস্য শফিকুল ইসলাম শফিক, শেরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদ, সদস্য সচিব নুরুল ইসলাম নূর, শেরপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার পুটি, উপজেলা যুবদল নেতা জাকারিয়া মাসুদ, আব্দুল মোমিন, আবু রায়হান আজাদ, সবাইদুল ইসলাম, গোলাম মোস্তফা আলমগীর, শাফিউল আলম সবুজ, পৌর যুবলদ নেতা মামুনুর রশিদ আপেল, আশিকুর রহমান আসিফ, আরিফুজ্জামান, সাব্বির আলম লোটন, হাসানুল করিরম আল আমিন|
এছাড়াও উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম, মাহফুজার রহমান লেবু, তুষার, আব্দুল লতিফ লিটন, তুহিন, রাসেল, রফিকুল ইসলাম, জনি, রাকিব, তাহের, জিন্না, সাগর,আমজাদ, সজীব, জাকারিয়া হোসেন বাকী, রাফি আল আমিন, জাকারিয়া সরকার জীবন, সোহেল রানা,, সজিব হাবিবুর, রায়হান আলম, শামিম, রাব্বি, আশরাফুল, রুহুল আমিন প্রমুখ।
কোন মন্তব্য নেই