Header Ads

ad728
  • Breaking News

    এনডিপি’র সার্ভিস চার্জ মুক্ত ঋণ প্রদান

    ডেস্ক রিপোর্টঃ ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ২০০০ সাল হতে প্রতিবন্ধিতা ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। নিজস্ব অর্থায়নে পরিচালিত কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম সমগ্র সিরাজগঞ্জ ব্যাপি বাস্তবায়িত হচ্ছে। 

    উল্লেখ্যযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে কমিউনিটি হ্যান্ডিক্যাপ এন্ড ডিজএ্যাবিলিটি রিসোর্স পারসন (সিএইচডিআরপি) দ্বারা প্রতিবন্ধীদেরকে প্রাইমারী রিহ্যাবিলিটেশন থেরাপী (পিআরটি) প্রদান, প্রতিবন্ধী ও তার পরিবারকে কাউন্সেলিং, নিয়মিত ফলোআপ করা, এ্যাসেসমেন্ট, প্রতিবন্ধীদেরকে আয়বৃদ্ধি মূলক প্রশিক্ষণ প্রদান, বিদ্যালয়ে ভর্তি উপযোগি প্রতিবন্ধী শিশুকে বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করন, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ সৃষ্টি করা, তাদের অধিকার প্রাপ্তিতে সহােগিতা করা, প্রতিবন্ধী পরিচয় পত্র ও প্রতিবন্ধী ভাতা কার্ড প্রাপ্তিতে সার্বিক সহযোগিতা করা, বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহন ও তাদর মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি করে দেওয়া, সহায়ক উপকরণ প্রদান এবং প্রতিবন্ধী ব্যক্তিগণকে আয়বৃদ্ধি মূলক কাজে সম্পৃক্ত করার জন্য সার্ভিস চার্জ মুক্ত ঋণ প্রদান করাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। 

    তার-ই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ১৯ ফেব্রুয়ারী ২০২২ কর্মসূচির আওতায় সার্ভিস চার্জ মুক্ত ঋণ (বিশ হাজার টাকা) তুলে দেন সংস্থার নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকশা গ্রামের মৃত আবুল হোসেনের দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে মোছাঃ নাছিমা খাতুনকে তার তাতের ব্যবসার বৃদ্ধির লক্ষ্যে ঋণ প্রদান করা হয়। 

    এসময় প্রতিবন্ধিতা ও উন্নয়ন কর্মসূচির সহকারী ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ উপস্থিত ছিলেন। নাছিমা খাতুন এ পর্যন্ত এগার তম ঋণ গ্রহণ করেছে। 

    বর্তমানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতায় আক্রান্ত পচিশ জন প্রতিবন্ধীর মাঝে পাচঁ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে। কর্মসূচির উপকারভোগীদের মধ্যে অনেকেই তাদের সফলতার জন্য বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান হতে পুরষ্কৃত হয়েছেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728