শিবগঞ্জে ৩৯ বোতল ফেন্সিডিলসহ আটক ১
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ৩৯ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ এক কুখ্যাত মাদক সম্রাট ওমর ফারুক (৩৫) কে আটক করেছে পুলিশ। সে উপজেলার টেপাগাড়ী মধ্যপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ১১ মার্চ গভীর রাতে পুলিশ টেপাগাড়ী গ্রামে অভিযান চালিয়ে মাদক সম্রাট ফারুক এর বাড়ির শয়ন কক্ষে অভিযান চালায়। এসময় তার কক্ষে রক্ষিত সবুজ ও সাদা রঙ্গের প্লাষ্টিকের ব্যাগের ভিতরে থাকা ভারতীয় আমদানী নিষিদ্ধ ৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম জানান, আটককৃত ফারুককে আদালতে প্রেরন করা হয়েছে।
কোন মন্তব্য নেই