Header Ads

ad728
  • Breaking News

    দ্রব্যমুল্য উর্দ্ধগতির প্রতিবাদে ভবানীপুর ইউনিয়নে বিক্ষোভ ও প্রতিবাদ সভা।


    মোঃ নজরুল ইসলামঃ দ্রব্যমুল্য উর্দ্ধগতি লাগামহীন সরকারি দলের দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ভবানীপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পরে বিভিন্ন জনগণের মাঝে লিফলেট বিতরন করেন শেরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মাহবুবুর রহমান হারেজ ও ভিপি শহিদুল ইসলাম বাবলু সহ নেতৃবৃন্দ।

    শনিবার (১২ মার্চ) বগুড়া জেলার শেরপুর থানাধীন ভবানীপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভিপি শহিদুল ইসলাম বাবলু। সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ গোলাম মোস্তফা আলমগীর। 

    এছাড়া সভাপতিত্ব করেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এসএম আব্দুর রশিদ মুকুল, সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, যুগ্ন আহবায়ক মির্জা আব্দুল বারী, সাবেক সাধারন সম্পাদক ইয়াকুব আলী রাঙ্গা, বেল্লাল হোসেন, সাইফুল ইসলাম, যুকদলের আলমগীর কবির,  আবু তাহের, মোঃ আলী জিন্নাহ, মির্জা রুবেল, আলআমিন, কৃষক দলের আহবায়ক মোঃ সোহরাব আলী, যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ রানা, ছাত্রদলের আহবায়ক মোঃ কৌশিক জামান ইমন, সদস্য সচিব মোঃ মারুফ হোসেন সহ নেতৃৃবৃন্দ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728