Header Ads

ad728
  • Breaking News

    পোরশায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    পোরশা ( নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর পোরশা গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার কলেজ মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করা হয়।

    এবারে এইচএসএসি ২০২১ ইং পরীক্ষায় ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় কলেজ কতৃপক্ষ তাদের সংবর্ধনা দেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কলেজের অধ্যক্ষ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর মোরশেদ চৌধুরী উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

    এসময় ম্যানেজিং কমিটির সদস্য আবু হেনা মোস্তফা কামাল বাদল, ভূুগোল বিভাগের সহকারি অধ্যাপক জামিনি কান্ত মন্ডল, ইতিহাস বিভাগের প্রভাষক ও উপজেলা পল্লি বিদ্যুৎ পরিচালক সৈয়দ আহমেদ( লিটন), (জীববিজ্ঞান বিভাগের) প্রভাষক মাসুদ হায়দার, উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা ইব্রাহীম সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

    অপরদিকে একই স্থানে সংশ্লিষ্ট কলেজের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন পর্যায়ে প্রতিযোগীতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728