Header Ads

ad728
  • Breaking News

    সিরাজগঞ্জ জেলা পুলিশের ব্যারাকে বসবসকারী পুলিশ সদস্যদের বিনামূল্যে আলনা বিতরণ

    ডেস্ক রিপোর্টঃ আজ বুধবার (০৯ মার্চ) শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেড পুলিশ লাইনস্, সিরাজগঞ্জ-এ আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের বিভিন্ন গার্ড, ব্যারাক এবং পুলিশ ক্যাম্পে অবস্থানরত সকল পুলিশ সদস্যদের পরিস্কার-পরিচ্ছন্ন, মানসম্মত ও স্বাস্থ্যকর আবাসন নিশ্চিত করার জন্য বিনামূল্যে শতাধিক আলনা বিতরণ করা হয়েছে। 

    উক্ত আলনা বিতরণ অনুষ্ঠানে সম্মানিত পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম উপস্থিত থেকে বিভিন্ন গার্ড, ব্যারাক এবং পুলিশ ক্যাম্পের ইনচার্জদের নিকট এই আলনা হস্তান্তর করেন। 

    উল্লেখ্য স্বাস্থ্যসম্মত আবাসন এবং পরিচ্ছন্ন বস্ত্র পরিচ্ছদ নিশ্চিত করণে ব্যারাকে বসবাসকারী পুলিশ সদস্যদের মাঝে বিগত দেড় বছরে বিনামূল্যে ৬৫০টি আলনা বিতরণ করা হয়েছে। ব্যারাকের সকল সদস্যকে জনপ্রতি ০১টি করে আলনা প্রদান করার কারণে বর্তমানে তারা নিজেদের পরিধেয় কাপড় চোপড় গুছিয়ে রাখতে পারছে। ফলে ব্যারাকের অভ্যন্তরে দড়ি টানানোর প্রয়োজন হচ্ছে না। এতে জানালা দরজা খোলা অবস্থায় প্রতিটি কক্ষে পর্যাপ্ত আলো-বাতাস থাকায় স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং কক্ষের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব হয়েছে। জেলা পুলিশের কল্যাণার্থে ভবিষ্যতেও তিনি এ ধরনের  কল্যাণমূলক কাজ অব্যাহত থাকার আশ্বস্ত করেন।

    এ সময় উক্ত আলনা বিতরণ অনুষ্ঠানে জনাব মোঃ নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), জনাব মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728