Header Ads

ad728
  • Breaking News

    শিবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ

    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৭ম পর্যায়ের ২০২১ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক ও কেয়ারটেকারদের পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কেয়ারটেকারদের অংশগ্রহণে কুরআন তেলাওয়াত, হামদ, না’আত বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার ফিল্ড অফিসার আনোয়ার হোসেন, শিবগঞ্জ উপজেলা ঈমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ আলমগীর হোসেন, মোলামগাড়ী এমদাদুল উলুম ক্বওমী মাদ্রাসার মুহতামীম পীরে কামিল মাওঃ সামছুল আলম, শিবগঞ্জ উপজেলা ইসলামি ফাউন্ডেশন মাস্টার ট্রেনাইর মোঃ শাহ আলম, অবসর প্রাপ্ত পরিচালক ইসলামিক ফাউন্ডেশন মোঃ লুৎফর রহমান সরকার।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728