Header Ads

ad728
  • Breaking News

    প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত

    ডেস্ক রিপোর্টঃ প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় র‌্যাব -১২ এর অভিযানে গ্রেফতার ০১ জন।

    গত ১০ মার্চ ২০২২ তারিখ  গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বরমী শাকিনস্থ  মমতাজ প্রধান রাইস মিলের পূর্বে বরামা রাস্তার উপর,বর্মি শ্রীপুর এলাকায় জনৈকা  প্রেমের প্রস্তাব প্রত্যাখান  করায় অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে আঘাতের মাধ্যমে গুরুতর জখম করে এবং ভয়ভীতি ও হুমকি  প্রদর্শন করে। 

    এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে গাজীপুর জেলার শ্রীপুর  থানায় একটি মামালা দায়ের করেন। শ্রীপুর থানার মামলা নং-২০/১১৮ তারিখ ১০ মার্চ ২০২২। ধারা ৩৪১/৩২৬/৫০৬   পেনাল কোড।

    বিষয়টি র‌্যাবকে অবহিত  করা হলে, তথ্য প্রযুক্তি ও  গোয়েন্দা তথ্যর মাধ্যমে  অভিযুক্তের সঠিক অবস্থান নির্ণয় করে র‌্যাব-১২,  সিরাজগঞ্জ স্পেশাল  কোম্পানী এবং র‌্যাব-১ এর যৌথ আভিযানিক দল  অভিযান পরিচালনা করে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন কালিকাপুর  উত্তর পাড়া এলাকা হইতে  ১২/০৩/২০২২ ইং তারিখ  সন্ধ্যা ১৭.০৫ ঘটিকার সময়  মুল অভিযুক্ত   মোঃ মামুনকে গ্রেফতার  করেন।

    গ্রেফতারকৃতর বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের  নিমিত্তে গাজীপুর জেলার  শ্রীপুর থানায় হস্তান্তর করা  হয়েছে।

    র‌্যাব-১২ কে তথ্য দিন  মাদক, সন্ত্রাস,  অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত  বাংলাদেশ গঠনে অংশ নিন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728