Header Ads

ad728
  • Breaking News

    দিনাজপুরে আলু বোঝায় ট্রাক্টারের ধাক্কায় পত্রিকাবাহী মাইক্রোবাসের চালকসহ আহত -৩


    দিনাজপুর প্রতিনিধি প্রদিপ রায়ঃ দিনাজপুর সদরে ট্রাক্টারের ধাক্কায় পত্রিকাবাহী মাইক্রোবাসের ড্রাইভারসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। গতকাল রবিবার ভোরে উপজেলার মোস্তান বাজারে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৬টায় ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠ পত্রিকা বহনকারী একটি মাইক্রোবাস দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও অভিমুখে পঞ্চগড় যাওয়ার পথে মোস্তান বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে একটি আলু বোঝায় ট্রাক্টারের ধাক্কায় মাইক্রোবাস চালক জনি(৪০).লাইন ম্যান মোঃ আনছান (৩৮) ও একজন যাত্রী আহত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চালক জনির মাথায় আঘাত পেয়েছেন।

    দিনাজপুর কোতয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মো.আসাদুজ্জামান বলেন,ট্রাক্টরের চালককে খুঁজছে পুলিশ। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728