Header Ads

ad728
  • Breaking News

    বগুড়ায় সরকারি দপ্তরের কার্যালয়ে জুয়ার আসর, গ্রেপ্তার ১২

    মোঃ ইফতেখার আলম।(শেরপুর) বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে সরকারি দপ্তর তুলা উন্নয়ন বোর্ডের কার্যালয়ে রাতের আঁধারে চলা জুয়ার আসরে হানা দিয়েছে পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ ওই অফিসের নৈশ্যপ্রহরীসহ সাত জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামস্থ একটি ইটখোলার মধ্যে জুয়ার আসরেও পৃথক অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

    মঙ্গলবার (২৯মার্চ) বিকেলে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরশহরের উলিপুরপাড়া এলাকায় অবস্থিত তুলা উন্নয়ন বোর্ডের নৈশ্যপ্রহরী জাহিদুল ইসলাম (৩৫), একই এলাকার সোহেল রানা (৩৮), নূর আলম (৩০), আব্দুস সোবহান (৪২), শহরের শ্রীরামপুরপাড়া এলাকার মো. রফিক (৫৮), একই এলাকার আব্দুস সালাম (৫৮) ও উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকার মিরাজ উদ্দিন (৪২) এদিকে বনমরিচা গ্রাম থেকে আটক জুয়াড়িরা হলেন- বনমরিচা মধ্যপাড়া গ্রামের আব্দুল হামিদ (৫০), আব্দুর রাজ্জাক (৪০), শহিদ প্রামাণিক (৫২), রুবেল মিয়া (৩৫) ও শাহাদাত সরকার (২১)। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফ হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, বেশকিছুদিন ধরেই পুলিশের চোঁখ ফাকি দিয়ে তুলা উন্নয়ন বোর্ডের নৈশ্যপ্রহরী জাহিদুল ইসলামের নেতুত্বে সরকারি দপ্তরটির একটি জমজমাট জুয়া খেলা চলছিল। গোপনে বিষয়টি জানতে পেরে সোমবার (২৮মার্চ) মধ্যরাতে সেখানে অভিযান চালানো হয়। সেইসঙ্গে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে তাদেরকে আটক করা হয়েছে। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ কিছু নগদ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এছাড়া একইরাতে বনমরিচা গ্রামস্থ একটি ইটখোলার মধ্যে চলা জুয়ার আসরেও অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আটক হওয়া পাঁচ জুয়াড়িসহ মোট গ্রেপ্তারকৃত বারোজনের বিরুদ্ধে জুয়া আইনে পৃথক দুইটি মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা!

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728