Header Ads

ad728
  • Breaking News

    শিবগঞ্জের মোকামতলা হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ

    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাটের ৫ টি অবৈধ দোকান ঘর ভেঙ্গে দিয়ে হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

    বুধবার বিকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা। অভিযান চলাকালীন সময়ে মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবীব সবুজ ও আইনশৃঙ্খলারক্ষী বাহিনী উপস্থিত ছিলেন। মোকামতলা হাটের ইজারাদার ও সহযোগীরা হাটের মাংসপট্টি এলাকায় অবৈধভাবে রাতে আঁধারে দোকান ঘর নির্মাণ করেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনি ৫টি ইট দ্বারা নির্মিত দোকান ঘর ভেঙ্গে দেন। উচ্ছেদ অভিযানের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা বলেন, “সরকারি হাটের জায়গায় সাধারণ মানুষ উন্মুক্ত ভাবে হাট-বাজার করবে, কিন্তু কতিপয় লোক অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করার চেষ্টা করায় ৫টি দোকান ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি কেউ হাটের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728