Header Ads

ad728
  • Breaking News

    শেরপুর উপজেলা বিএনপির প্রতিকী গণঅনশন পালিত


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ দ্রব্যমূল্যের লাগামহীন  উর্ব্ধগতি, সরকারী দলের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে শেরপুর উপজেলা বিএনপি, শহর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দল, শ্রমিক দলের উদ্যোগে প্রতিকী অনশন পালন করা হয়েছে।

    বৃহস্পতিবার (৩১ মার্চ) উপজেলার পৌর শিশু পার্কে সকাল ৯:০০ ঘটিকা থেকে বিকাল ৩:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠানটি চলার কথা থাকলেও বেলা ২:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠানটি পরিচালিত করা হয়।

     অনুষ্ঠানের প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর উপজেলা বিএনপির যুগ্ন- আহবায়ক কে এম মাহবুবুর রহমান হারেজ।

     এছাড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সদস্য ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মারুফুল হাসান শিমুল, শহর বিএনপির যুগ্ন-আহবায়ক ফিরোজ আহমেদ জুয়েল, মাহবুবুল আলম হিরু, বেলাল হোসেন, যুবদলের শফিকুল ইসলাম শফিক, আবু রায়হান, সবাইদুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা আলমগীর, ছাত্রদলের জাকারিয়া বাকি, মহিলা দলের মোছাঃ নাছরিন আকতার পুটি, শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ মোহাব্বত হোসেন সহ প্রমূখ নেতৃবৃন্দ।

    অনুষ্ঠান শেষে প্রধান অতিথী কেএম মাহবুবুর রহমান হারেজ সভাপতি আলহাজ্ব শফিকুল আলম তোতাকে জুস পান করান। এরপর সকলকে জুস দেওয়া হয় অনশন ভঙ্গ করার জন্য।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728