শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার হাইস্কুল মাঠে ৩১ মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে উপজেলার ১২টি ইউনিয়নের যুবদল সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী মিছিলের বহর নিয়ে সম্মেলন মাঠে হাজির হন। উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম। এসময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এস.এম তাজুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, মাস্টার আব্দুর রাজ্জাক, আশিক মাহমুদ স্বাধীন, শফিকুল ইসলাম শাহীন, বুলবুল ইসলাম, আব্দুল করিম, এ্যাড, আব্দুল ওহাব, মোকছেদুর রহমান দুলু, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, কেন্দ্রীয় ছাত্রনেতা রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাজিদ হাসান বাবু, আহসান হাবিব মোমি, আটমূল ইউনিয়ন বিএনপি সভাপতি মীর আবু জাকের মাকু, সাধারণ সম্পাদক আঃ মান্নান দুলু, সাংগঠনিক সম্পাদক আঃ কুদ্দুছ সরকার, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মিলন, সাধারণ সম্পাদক আশরাফ আলী আকন্দ, জেলা ছাত্র দলের সহ সভাপতি খোরশেদ আলম কাজল, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার সাদাত রুহেল, উপজেলা যুবদল নেতা হুমায়ন কবির, শিবগঞ্জ ছাত্র দলের সভাপতি বিপুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মুন-ইমুর রহমান, সিনিয়র সহ সভাপতি মীর শাকরুল আলম সীমান্ত, মীর তাঈদ শাহরিয়ার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষ পর্বে সর্ব সম্মতিক্রমে উপজেলা যুবদলের সভাপতি আনোয়ারুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক খালিদ হাসান আরমান ও পৌর যুবদলের সভাপতি আবু শাহীন ও সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল নির্বাচিত হন।
.png)
কোন মন্তব্য নেই