Header Ads

ad728
  • Breaking News

    জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন

    ডেস্ক রিপোর্টঃ "টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ ও শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা" এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার (৮ই মার্চ) সকাল ১১টায় শহীদ শামসুদ্দিন এ কে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ও কামারখন্দ-২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, এনএসআই যুগ্ম পরিচালক আবু তাহের মো: পারভেজ, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, সিরাজগঞ্জ ও পাবনা আসনের সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা আনসার কমান্ডেন্ট মির্জা সিফাত ই খোদা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ৩ এ্যাড: কাজী সেলিনা পারভিন পান্না, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি  হেলাল আহমেদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    বক্তাগণ বলেন, ৮ই মার্চ বিশ্ব নারী দিবসের সকল কে শুভেচ্ছা জানাই। বাংলাদেশ সরকার ৮ই মার্চ কে নারী দিবস হিসেবে সৃকৃতি দিয়েছে। আমাদের সমাজের পুরুষের চেয়ে নারীরাও সমান তালে এগিয়ে যাচ্ছে। যোগ্যতা সাথে নারীরা সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হয়ে দেশ ও জাতির জন্য নিরলস কাজ করে যাচ্ছে। 

    জেলা ও উপজেলাতে বিভিন্ন দপ্তরের বা এনজিও মাধ্যমে  আত্নকর্মসংস্থান করে দেশের উন্নয়নের অগ্রগতি জন্য প্রতি নিয়ত জীবন যুদ্ধ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী দিক নিদর্শনে সারা বাংলাদেশে নারীদের ভাগ্য পরিবর্তনের জন্য মহিলা অধিদপ্তরের মাধ্যমে ও মহিলা সংস্থা ও যুব উন্নয়ন প্রশিক্ষণ ফলে তারা তাদের সফলতা, অর্জন এবং নিজের পরিবার কে মুল ধারায় নিতে নিরলস ভাবে কাজ করছেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728