শেরপুরে শুভগাছা গ্রামে বৈদ্যুতিক সার্কিট হতে আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষতি।
মোঃ ইফতেখার আলম শেরপুর প্রতিনিধি।বগুড়া জেলার শেরপুর উপজেলাধীন ৩নং খামারকান্দি ইউনিয়নের শুভগাছা মধ্যপাড়া গ্রামে ওসমান গনির পুত্র গুলজারের বাড়িতে আগুন লেগে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে । অদ্য ৭মার্চ/২২ তারিখ দুপুরে আগুন লাগার ঘটনাটি ঘটে।বৈদ্যুতিক সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়। কাজের সন্ধানে পুরুষ মানুষ বাড়িতে না থাকায় আগুন লাগার সঙ্গে সঙ্গে না নেভানোর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। এলাকাবাসী জানায় দুপুরে তার ছোট্ট মেয়েকে রুমে শুয়ে দিয়ে কাজের সন্ধানে বাবা শেরপুরে চলে যায় এবং মা বাড়ির বিভিন্ন কাজে বাইরে যায় আর এই সময়ে বৈদ্যুতিক সার্কিট হতে আগুন লেগে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার বিষয়টি টের পেয়ে এলাকাবাসী চিৎকার করতে থাকায় আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় শেরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
উক্ত বাড়ির মালিক মোঃ গোলজার হোসেন (৩৫)জানান আমার বাক্সের ভিতর ৩০ হাজার নগদ টাকা ছিল এছাড়া বাড়ির আসবাবপত্র ও কাপড়চোপড় সহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি স্থানীয় প্রশাসনসহ সরকারের সহযোগিতা কামনা করেন।
কোন মন্তব্য নেই