Header Ads

ad728
  • Breaking News

    বগুড়ার শেরপুর থেকে ২টি বিষ্ণুমূর্তি উদ্ধার


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে পুকুর সংস্কারের সময় দেড় মাসের ব্যবধানে দুটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে। বুধাবার (২ মার্চ) দুপুরে শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা এলাকা থেকে একটি বিষ্ণুমূতি উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।

    এলাকাবাসি সুত্রে জানা যায়, উপজেলার খোট্টাপাড়া (রাজবাড়ী) এলাকা থেকে গত কয়েকদিন ধরে আব্দুল হান্নান নামের এক ব্যাক্তি আমিনুল ইসলামের পুকুর এ্যাস্কভেটর মেশিন দিয়ে সংস্কার করছিল। সেখান থেকে মাটি ট্রলি এবং ড্রাম ট্রাকে করে মাটি তুলে খন্দকার টোলা শাজাহান মেলেটারীর বাড়ীর সামনে মাটি দিয়ে উচু করছিল। সেই ট্রলির মাটির সঙ্গে বিষ্ণুমূতিটি চলে আসে।

    ট্রলি চালক খোরশেদ মাটি ট্রলি থেকে নেমে দেওয়ার সময় বিষ্ণুমূর্তিটি দেখতে পায়। এ নিয়ে এলাকাবাসীর মাঝে কৌতুহল সৃষ্টি হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত কালো পাথরের মূর্তিটি কিসের তা আমার জানা নেই, তবে অনেকে বলছে এটি বিষ্ণুমূর্তি। মূর্তিটি এখন থানা হেফাজতে রয়েছে।

    উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি রবিবার দপুর ১টার সময় একই পুকুর সংস্কার করে এ্যাস্কভেটর মেশিন দিয়ে ড্রাম ট্রাকে করে মাটি তুলে নিয়ে এসে একই ইউনিয়নের ব্রাক বটতলা নামকস্থানে নিচু জমি মাটি দিয়ে ভরাট করছিল। কোন এক সময় সেই মাটির সঙ্গে বিষ্ণুমূর্তিটি চলে আসে।

    ব্রাকবটতলা এলাকার শরিফুল ইসলাম (১২) নামের এক শিশু ও তার সঙ্গীরা খেলতে খেলতে বিষ্ণুমূর্তিটি দেখতে পায়। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728