সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি ও বদলীজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা
আজ বৃহস্পতিবার (০৩ মার্চ) পুলিশ সুপারের অফিস কক্ষে জনাব মোঃ আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), সদর কোর্ট, সিরাজগঞ্জ এর সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি হওয়ায় র্যাংক ব্যাজ পরিধান করান সম্মানিত পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম।
সেই সাথে বাংলাদেশ পুলিশের প্রাচীনতম প্রথা অনুযায়ী বিদায়ী অতিথিকে বদলি জনিত বিদায় সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই