Header Ads

ad728
  • Breaking News

    পদবী জালিয়াতী করে অবৈধভাবে ভোট গণনা কারায় তদন্ত শুরু হচ্ছে : হাফিজুর রহমানের


    নিজস্ব প্রতিবেদনঃ আসন্ন ইউপি নির্বাচনে প্রশ্নবিদ্ধ ভোটের পুনরায় ভোট গণনার দাবী এবং ঐতিহ্যবাহী সোনামুখী ফাজিল মাদ্রাসার সহকারী গ্রন্থনাগারীক পদবী জালিয়াতির মাধ্যমে প্রভাষক সিল ব্যবহার করে অর্থ লেনদেন পূর্বক অবৈধ ভোট গণনায় কারচুপি করায় হাফিজুর রহমানের বিরুদ্ধে প্রশাসনের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সিরাজগঞ্জ কাজিপুরে মানববন্ধন করেছে ১নং সোনামুখি ইউনিয়নের স্হলবাড়ী ০৮নংওয়ার্ডবাসী। 

    গত (২১ ফেব্রুয়ারি)  সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সোনামূখি ইউনিয়নের স্থলবাড়ি চৌরাস্তায় প্রশ্নবিদ্ধ ভোটের পুনরায় ভোট গণনা ও অবৈধভাবে ভোট গণনা করায় হাফিজুর রহমানের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

    মানববন্ধন ও অভিযোগের পরিপ্রেক্ষিতেই সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বারক সূত্রে কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত এক চিঠিতে তদন্তের কথা জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আরা।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত চিঠিতে বলেন, জেলা শিক্ষা অফিসার মহোদয়ের স্বারক সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জনাব মোঃ মজনু মিয়া, সাধারণ সম্পাদক, সোনামূখী ইউনিয়ন, কাজিপুর, সিরাজগঞ্জ এর অভিযোগের প্রেক্ষিতে সোনামূখী ফাজিল মাদ্রাসার সহঃ গ্রন্থাগারিক জনাব মোঃ হাফিজুর রহমান পদবী জালিয়াতি করে অবৈধ ভোট গণণার ফলাফল বিবরণী প্রদানের বিষয়ে আগামী ০৭/০৩/২০২২ খ্রিঃ তারিখ বেলা ০২.০০ ঘটিকায় সোনামূখী ফাজিল মাদ্রাসা, কাজিপুর, সিরাজগঞ্জ এ তদন্ত কার্য অনুষ্ঠিত হবে।

    তদন্ত কার্যে বাদী ও বিবাদীকে যথাসময়ে প্রমানাদি সহ উপস্থিত রাখার জন্য ও  তদন্ত পরিচালনার সার্বিক ব্যবস্থা করতে সোনামূখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে জানানো  হয়েছে।

    উল্লেখ্য, তদন্তকার্যে উপস্থিত থাকার জন্য সদয় জ্ঞাতার্থে ও প্রয়োজনীয় কাযার্থে অনুলিপি প্রেরন করা হয়েছে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, সোনামূখী ফাজিল মাদ্রাসার সভাপতি সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে।

    এর আগে, গত ১৭ ইং ফেব্রুয়ারী বৃহস্পতিবার ৮নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন ও দুর্নিতি দমন কমিশন বরাবর ডাকযোগে একই বিষয়ে লিখিত অভিযোগ প্রেরণ করা হয়েছিল।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728