Header Ads

ad728
  • Breaking News

    সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু হয়েছে

    সেলিম খানসাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রীকে জবাই করে হত্যা করেছেন স্বামী। মঙ্গলবার (০৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী আব্দুল আলিমকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। নিহত নাজমা খাতুন (৩৫) ইলিশপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী।

    নিহতের ছেলে বাবু সরদার জানায়, সকাল থেকে আম্মু-আব্বু ঝগড়া করছিল। কি নিয়ে ঝগড়া করছিল সেটি আমি জানি না। সকালে রান্না হয়নি। পরে আমি রুটি কিনে নিয়ে আসি। আব্বুকে বলি, তুমি রুটি খেয়ে কাজে চলে যাও। তখন দাদি আব্বুকে বলেছিল, তুই যদি তোর বউকে না মারিস তবে আগের মতো ভাইপোদের দিয়ে তোকে মার খাওয়াব। পরে আমি বাড়ি থেকে বেরিয়ে যায়। আম্মু ঘরে শুয়ে ছিল। বাইরে গিয়ে আম্মুকে ফোনে কল দিলে আর ফোন ধরেনি। বাড়িতে ফিরে এসে দেখি, আম্মুকে জবাই করে মেরে ফেলেছে আব্বু। দাদির কথা শুনে আম্মুকে মেরেছে আব্বু।নিহতের ফুফাতো বোন এ বিষয়ে বিচারের দাবি জানিয়েছেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা জানান, পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর ঘাড়ে দা দিয়ে ৩-৪টি কোপ দেয় আব্দুল আলীম। শরীর থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর আব্দুল আলীম যাত্রীবাহী বাসে পালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে গাজিরহাট এলাকা থেকে আব্দুল আলীমকে আটক করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728