শিবগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী
মঙ্গলবার (০৮ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার মোকামতলা-সোনাতলা সড়কের দহপাড়া এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় সিএনজিতে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। তারা হলেন, সোনাতলা উপজেলার দিঘীর পাড়া এলাকার বাদশা মিয়া (৬৩), তার স্ত্রী মরিয়ম বেগম (৫২)) ও একই এলাকার ফজলুল করিমের স্ত্রী বিউটি বেগম (৫০)।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম সবুজ জানান, যাত্রবাহী সিএনজিটি বালুয়াহাট থেকে মোকামতলার দিকে যাওয়ার সময় অপরদিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের (জয়পুরহাট ড- ১১-০১১৩) মুখোমুখি সংঘর্ষ বাঁধে। দুর্ঘটনায় আক্রান্ত সিএনজি চালকসহ চারজনকে হাসপাতালে নেওয়ার সময় ছকিনা বেওয়া মারা যান। আহত বিউটির অবস্থা আশঙ্কাজনক।
ঘাতক ট্রাকের চালক ও তার সহকারী দূর্ঘটনার পরে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ট্রাক ও সিএনজি আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।
কোন মন্তব্য নেই