Header Ads

ad728
  • Breaking News

    বগুড়ার শেরপুরের কৃষ্ণপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত।

    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়া শেরপুরের কৃষ্ণপুর নামক স্থানে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের।

    ঢাকা-বগুড়া মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় মহিপুর বিডিআরপাড়া এলাকার রেজাউল করিম বাবলুর ছেলে রাশেদুল ইসলাম (৩৮) নামের এই কারারক্ষী ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত রাশেদুল ইসলাম সিরাজগঞ্জ জেলখানার কারারক্ষী পদে চাকুর করতেন।

    মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মির্জাপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, রাশেদুল ইসলাম সিরাজগঞ্জ জেলখানা হতে গতকাল ব্যক্তিগত কাজে শেরপুরের মহিপুর বাড়ীতে আসছিল। সকালে চাকুরিতে যোগদান করার জন্য বাড়ী থেকে সিরাজগঞ্জের উদ্যেশে রওনা হয়। মহিপুর হতে কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় পৌছালে একই দিকে যাওয়া কাভার্ডভ্যান (ঢাকা-মে-ট-১৫-০৬১৪) পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে রাস্তায় পড়ে যায় এবং কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

     সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728