Header Ads

ad728
  • Breaking News

    নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ২৬শে মার্চ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে নন্দীগ্রাম উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং প্রতিষ্ঠান নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে।

    সকাল ৯টায় নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ এবং শারিরীক কসরত প্রদর্শিত হয়। এরপর দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা এলএলবি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারিরীক কসরত অনুষ্ঠিত প্রতিষ্ঠানের মধ্যে পুরষ্কার প্রদান করা হয় এবং সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728