Header Ads

ad728
  • Breaking News

    শিবগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশনের র‌্যালি ও আলোচনা সভা

    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার উপজেলার আমতলী বন্দরে বাংলাদেশ মানবাধিকার কমিশন, শিবগঞ্জ সদর ইউনিয়ন শাখার উদ্যোগে কমিটির পরিচিতি, আইডি কার্ড বিতরণ ও অফিস উদ্বোধন উপলক্ষে এক আলেচনা সভা ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা জাহান। অনুষ্ঠানের উদ্বোধন করেন, স্থানীয় চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আশরাফুজ্জামান মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা, মানবাধিকার কর্মি সাইফুল ইসলাম, এম শামসুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, সোনালী ব্যাংকের সাবেক ক্যাশিয়ার আতোয়ার হোসেন, বাংলাদেশ জার্নাল এর বগুড়া জেলা প্রতিনিধি জিএম মিজান, বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক কামরুল হাসান, বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মতিন আকন্দ প্রমুখ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728