শিবগঞ্জে ইটভাটা মালিকের জরিমানা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে এক ইটভাটা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেশরীপুর এলাকার আদর্শ ইট ভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা। এসময় মাটি উত্তোলনে ব্যবহৃত এক্সকেভেটর (ভেকু) মেশিন জব্দ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা জানান, মাটিদস্যুদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে
.png)
কোন মন্তব্য নেই